লিবিয়ায় মানব পাচার চক্রের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে
মাদারীপুর সদর উপজেলার শ্রীনদীহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারীর নাম সুমি বেগমকে (৩২)। তিনি সদর উপজেলার শ্রীনদীহাট এলাকার সামাদ ফকিরের স্ত্রী।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. তাজুল ইসলাম জানান, ‘গ্রামের সহজসরল বেকার যুবকদের লোভ দেখিয়ে লিবিয়ায় পাচার করে আসছে একটি চক্র। লিবিয়ার বন্দিশালায় তাদেরকে আটক রেখে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে বন্দীদের নিকটাত্মীয়দের কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করে। এমন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সুমি বেগম গ্রেফতার করা হয়’।
র্যাব আরো জানায়, সুমি তার এলাকায় দালাল চক্রের মূলহোতা কুদ্দুস (৩৭) এর সাথে যোগসাজসে অবৈধভাবে লিবিয়ায় বাংলাদেশ হতে বিভিন্ন উপায়ে মানব পাচার করে। সুমি বাংলাদেশ হতে লিবিয়ায় মানব পাচারের যাবতীয় আর্থিক লেনদেন ও লোক সংগ্রহের কাজ সম্পাদন করে। আটককৃত আসামিকে মামলার পরে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
বার্তা বাজার / ডি.এস