প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যের বাড়ি থেকে পাঁচ জুয়াড়ি আটক

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার ফরিদা আক্তার রুমা’র ঘর এবং প্যানেল চেয়ারম্যান মোস্তফা মিয়ার বাড়ী থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীলের নেতৃত্বে এএসআই সুজন ও মাইনুলসহ পুলিশের একটি টিম তাদের আটক করে।

আটকৃতরা হলেন, কোস্টর্গাডের সোর্স ও চিহ্নিত চাঁদাবাজ ইউসুফ মুন্সি, ইলিশার জুয়ারীদের গডফাদার ইউসুফ ভুলাই, আক্তার হোসেন, কামাল হোসেন, মোঃ হারুন জমাদার। তাঁরা সবাই ইলিশা জংশন এলাকার বাসিন্দা ও ইলিশার প্রভাবশালী ও চিহ্নিত জুয়াড়ি বলে জানা গেছে।

পুলিশ জানায়, জংশনস্থ মোনতাজ সরদার বাড়ী তোফাজ্জল সরদারের ছেলে ফরিদ সরদারের ঘরে দীর্ঘদিন জুয়ার আসর চলে আসছে। ফরিদের স্ত্রী মহিলা মেম্বার ও একই বাড়ীর চাচাতো ভাই প্যানেল চেয়ারম্যান মোস্তফা মিয়া এবং ফরিদের আপন বেয়াই ইলিশা ৩নং ওয়ার্ডের মেম্বার হওয়ায় ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়নি।

অবশেষে গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাদের আটক করেন, যদিও ফরিদ পালিয়ে গেছে।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ রতন শীল জুয়াড়ি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর