প্লাজমা দিতে কুমিল্লা থেকে ঢাকায় এসেছেন ২৭ করোনাজয়ী পুলিশ

করোনা জয় করে আবারও মানবতার সেবায় নিজদের বিলিয়ে দিতে ঢাকায় এসেছেন কুমিল্লার ২৭ পুলিশ সদস্য। বৃহস্পতিবার (৯ জুলাই) তারা কুমিল্লা পুলিশ লাইন্স থেকে ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে আসেন। সেখানে স্থাপিত বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করবেন তারা।

ঢাকায় আসার আগে তাদের এই মহানুভবতা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় কুমিল্লা পুলিশ লাইন্সে। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম।

অনুষ্ঠানে করোনাজয়ী পুলিশ সদস্যদের ফুল দিয়ে করতালির মাধ্যমে বরণ করা হয় এবং করোনাজয়ী ও করোনায় আক্রান্ত পুলিশ সদস্যসহ সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর