ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর শাহবাগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
সন্ধ্যায় নরসিংদী থেকে ছাত্রদলের এই নেতাকে গ্রেপ্তারের খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই রাত ৮টার দিকে শাহবাগে এই মিছিলটি করা হয়।
মিছিল থেকে আকরামুল হাসান মিন্টু্র মুক্তির দাবীতে শ্লোগান দেয়া হয়। একই সাথে মহামারী করোনায় যখন দেশে দেশে কারাগার থেকে আসামীদের মুক্তি দেয়া হচ্ছে তখন একজন সদ্য সাবেক ছাত্রনেতাকে কারাবন্দি করার তীব্র প্রতিবাদ জানায় নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলের সাবেক মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সহসম্পাদক মোঃনিজাম উদ্দিন,সদ্য সাবেক সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাতিস হাসান,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মারুফ এলাহী রনি,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক শ্যামল মালুম,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম অাহবায়ক শরিফ প্রধান, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রাসেল, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহাবউদ্দিন ইমন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সম্পাদক মারুফুল ইসলাম, কবি নজরুল কলেজের বায়েজিদ সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের শতাধিক ছাত্রনেতা।
বার্তাবাজার/নিমফুল