নিখোঁজের পর দক্ষিণ কোরিয়ার রাজধানীর মেয়রের মরদেহ উদ্ধার

অবশেষে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মেয়র পার্ক ওন-সুনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানায়, সিউলের উত্তরাঞ্চলের সুংবুক-ডং জেলায় মেয়র উন-সুনের মরদেহ খুঁজে পেয়েছে মেট্রোপলিটন পুলিশ। ওই এলাকাতেই সবশেষ তার মোবাইলে ফোনের সিগন্যাল পাওয়া গিয়েছিল।

এর আগে স্থানীয় পুলিশের বরাত দিয়ে ব্লুমবার্গ জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫ টা ১৭ মিনিটে মেয়রের মেয়ে পুলিশকে নিখোঁজ সংবাদ জানিয়ে বলেন, তার বাবার ফোন বন্ধ পাচ্ছেন তিনি।

পার্ক ওন-সুন ২০১১ সাল থেকে সিউলের মেয়র। তাছাড়া, দক্ষিণ কোরিয়ার ২০২২ সালের নির্বাচনে তিনি লিবারেল পার্টির একজন সম্ভাবনাময় প্রেসিডেন্ট প্রার্থী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর