গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত র্যাপি করোনা টেস্ট কিটের উদ্ভাবক ড. বিজন কুমার শীলের মত, ঢাকায় করোনা সংক্রমণের ‘পিক বা সর্বোচ্চ মাত্রা’ পার হয়ে গেছে। এখন করোনা সংক্রমণ কমতে শুরু করবে রাজধানীতে। ভুল না করলে আর বাড়বে না সংক্রমণ। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পরিবারের কেউ করোনায় আক্রান্ত হলে বাকি সদস্যদের দেহে অ্যান্টিবডি তৈরী হয়। তবে প্রকৃত অবস্থা জানতে দ্রুত অ্যান্টিবডি টেস্ট করতে হবে।
গণস্বাস্থ্য উদ্ভাবিত অ্যান্টিবডি ও অ্যান্টিজেন টেস্ট কিটের অনুমোদন নিয়েও দারুণ আশাবাদী তিনি। জানান, আরও আপগ্রেড করে ল্যাবে ৯৭ শতাংশ নির্ভুল ফলাফল দিয়েছে কিট।
বার্তাবাজার/এসজে