বিএনপিকে বিলুপ্ত করার জন্য নির্বাচন কমিশন আইন করেছে

বিএনপিকে বিলুপ্ত করার জন্য নির্বাচন কমিশন আইন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার (৯ জুলাই) এক ‘রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণের কাজ করে থাকে উল্লেখ করে তিনি বলেন, আমরা বিভিন্ন সময় দেখেছি নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণের জন্য কাজ করে থাকে। যেমন রকিব কমিশনকে দেখেছি কোনো প্রকার শর্তপূরণ করেনি এবং তারা প্রমাণ দেখাতে পারেনি এমন একটি দলকে নিবন্ধন দিয়েছে।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশন তারা যে আইন করেছে আসলে বিরোধী দলগুলোকে বিলুপ্ত করার জন্য করেছে, বিশেষ করে বিএনপিকে। আগে যে আইন ছিল সেখানে বার্ষিক প্রতিবেদন জমা দেয়া লাগবে না কিন্তু বর্তমান যে আইন করা হয়েছে সেই আইনে বলা আছে, বার্ষিক প্রতিবেদন জমা দেয়া লাগবে এবং আরও বলা আছে, কেউ যদি বার্ষিক প্রতিবেদন জমা না দেয় তাহলে দলের নিবন্ধন বাতিল হতে পারে। এবং ওই দলের নামে অন্য যেকোনো দলের নিবন্ধনও হতে পারে। আমি মনে করি এই আইনটি একটি ষড়যন্ত্রমূলক।

বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশের সব আইন ইংরেজিতে লেখা। একটা আইনের একটা অংশ বাংলা করা অনর্থক, অর্থহীন। যারা এ কাজটি করেছে তারা নির্বাচন কমিশন। কিন্তু এই নির্বাচন কমিশনের কমিশন শব্দটাও বাংলায় না ইংরেজিতে। নিজেদের প্রতিষ্ঠান নাম বাংলা না করে অন্য কিছু বাংলা করা অনৈতিক অগ্রহণযোগ্য।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর