টেকনাফে পাচারকালে ৭১ ভরি স্বর্ণসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গা স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। এসময় উদ্ধার করা হয়েছে ৭১ ভরি স্বর্ণ।

আটক ব্যক্তি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৯নং ক্যাম্পের সি ব্লকের ১৯ এর বাসিন্দা মোঃ রশিদ আহমদের ছেলে মোঃ শফি উল্লাহ (৪০)।

২বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সাল হাসান খান জানান, বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং বিজিবি চেক পোষ্টে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে সন্দেজনক এক রোহিঙ্গা ব্যক্তির শরীর তল্লাশি করে ৭১ভরি ১আনা ৫রতি ৫ পয়েন্ট (৮২৯.৫৬) গ্রাম স্বর্ণ উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৪৩লক্ষ ২হাজার ৭৪৭ টাকা।

আসামির বিরুদ্ধে শুল্ক ফাঁকি এবং পাচারের অভিযোগে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর