ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান গ্রেফতার

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নরসিংদী শহরের রাঙ্গামাটি মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নরসিংদী মডেল থানা পুলিশ।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সৈয়দুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার বিরুদ্ধে নরসিংদীর শিবপুর মডেল থানায় ৮টি ও নরসিংদী সদর মডেল থানায় ২টি গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর পরই তাকে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার এর আদালতে তোলা হয়। আদালত তাকে নরসিংদী জেলা কারাগারে পাঠিয়েছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর