বিশ্বজুড়ে করোনা প্রাদুর্ভাব শুরুর পর যে কয়েকটি দেশে করোনার প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছিল এর মধ্যে ইরান অন্যতম। যদিও মাঝখানে দেশটিতে সংক্রমণ কিছুটা কম ছিলো।
তবে আবার সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত একদিনে দেশটিতে নতুন করে ২২১ জন কোভিড-১৯ রোগী মারা গেছে, যা ফেব্রুয়ারিতে প্রাদুর্ভাব শুরুর পর সর্বোচ্চ।
বিবিসির প্রতিবেদনে দেশটির সরকারি হিসাবের বরাতে জানানো হয়েছে, এ নিয়ে ইরানে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩০৫ জনে। বৃহস্পতিবার নতুন করে আরও ২ হাজার ৭৯ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ৫০ হাজার ৪৫৮ জন।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার বিচারে দেশটির ৩১টি প্রদেশের মধ্যে নয়টি প্রদেশকে নতুন করে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে সরকার। এছাড়া রাজধানী তেহরানসহ আরও দশটি রয়েছে ‘ইয়োলো জোনে’। সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গত জুন থেকে দেশটিতে করোনার সংক্রমণ নতুন করে দেখা দেয়।
কে.এ.স/বার্তাবাজার