৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে প্রবেশে বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা

বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞার সময়সীমা ৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে ইতালি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাটার্ড ফ্লাইটে বেশ কয়েকজন বাংলাদেশি যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

আজ (বৃহস্পতিবার) এ সংক্রান্ত একটী নোটিশ জারী করেছে ইতালির বিমান পরিবহন কর্তৃপক্ষ।

তাদের প্রকাশিত নোটিশে বলা হয়েছে, ‘ইতালিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট ইতালিতে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য সিভিল অ্যাভিয়েশন অথরিটি ব্যবস্থা নেবে। এমনকি কোনো ট্রানজিট ফ্লাইটেও বাংলাদেশি যাত্রী ইতালিতে প্রবেশ করতে পারবে না।’

এর পর কাতার এয়ারওয়েজ ঘোষণা দিয়েছে, ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে ইতালিগামী কোনো যাত্রী তারা নেবে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর