ড্রেন নির্মাণে বাধা দেয়ায় স্থায়ী রুপ নিচ্ছে জলাবদ্ধতা

পর্যটন কেন্দ্র কুয়াকাটার আদিবাসি রাখাইন মহিলা মার্কেট মাঠে ড্রেন নির্মানে বাধার কারনে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। পঁচা পানি দুর্গন্ধ ছড়াচ্ছে ও মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে মার্কেটের মাঠ।

ডেঙ্গুসহ মশাবাহী পরিবেশ দূষনে স্থানীয় ব্যাবসায়ীসহ আগত পর্যটকদের দূর্ভোগে পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই মাঠ তলিয়ে যায়। ব্যাবসায়ী ও পর্যটকরা চরম দূর্ভোগে পড়েছে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায়। অপরদিকে আবদ্ধ পানি দিয়ে রাখাইন মহিলা মার্কেট সংলগ্ন সড়কটিতে গাড়ি রেখে পরিষ্কার করায় যানজট সৃষ্টি হচ্ছে।

এ ব্যাপারে কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লার কাছে জানতে চাইলে তিনি স্থানীয় আদিবাসী রাখাইন ও স্থানীয় মনির ভূাইয়াকে দায়ী করেন। তিনি আরও বলেন মাঠের পূর্ব দিকদিয়ে নির্মানাধীন ড্রেনের কাজ বাধা দেয়ায় কাজ বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ব্যাবস্থা নেবেন বলে জানান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর