লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে বজ্রপাতে মোতালেব হোসেন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মৃত মোতালেব হোসেন কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী চরের আবু তালেবের ছেলে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী চরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,শৌলমারী চরে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন মোতালেব হোসেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডি.এস