মেহেরপুরে সাত মামলার পলাতক আসামি আটক

মেহেরপুরে মিনারুল ইসলাম মিনা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃত মিনারুল মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের কাদেরের ছেলে। সাত মামলার পলাতক আসামি ছিলেন তিনি।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবির একটি দল মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে অভিযান চালিয়ে মিনাকে আটক করে।

ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, তার বিরুদ্ধে মাদক মামলাসহ মেহেরপুর-মুজিবনগর থানা সাতটি মামলা রয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর