ভারতে ৮ পুলিশ খুনের ঘটনায় আটক গ্যাংস্টার বিকাশ

ভারতের কানপুরে ৮ জন পুলিশ সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী বিকাশ দুবেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে তাকে মধ্যপ্রদেশের একটি মন্দির থেকে গ্রেফতার করা হয়।

ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, মধ্যপ্রদেশের উজ্জয়িনীর একটি মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায় মাস্ক পরা বিকাশকে ঘিরে রেখেছে কয়েকজন পুলিশ সদস্য। গাড়িতে উঠানোর আগে তিনি বলেন, আমিই কানপুরের বিকাশ দুবে।

উল্লেখ্য,গত শুক্রবার ভোর রাতে বিকাশকে ধরতে গিয়ে উত্তরপ্রদেশের কানপুরের পুলিশকর্মী-অফিসাররা গুলির মুখে পড়েন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আট পুলিশকর্মীর। এরপর থেকেই হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর