মাদক বিরোধী অভিযানের মাঝেও সীমান্ত দিয়ে বানের স্রোতের মতো ঢুকছে ইয়াবা। এবার কক্সবাজারে ৯০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার ভোরে রামু হিমছড়ি সাহাত ওসামা বিন আফসান (রাঃ) হেফজখানা সংলগ্ন মারিন ড্রাইভ থেকে চালানটি আটক করা হয়।
আটক যুবক টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার এলাকার মৃত নুরুচ্ছালামের পুত্র দেলোয়ার হোসেন (২৮)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, কক্সবাজারের রামু হিমছড়ি সাহাত ওসামা বিন আফসান (রাঃ) হেফজখানা সংলগ্ন মেরিন ড্রাইভে মাদক বিক্রির সংবাদ পেয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেনকে আটক করা হয়। এসময় অপর কয়েক জন পালিয়ে যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের করে জব্দকৃত মাদকসহ ধৃত আসামীকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের এই কর্মকর্তা।
বার্তা বাজার / ডি.এস