লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে লালমনিরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা গোলাম আম্বিয়া আদিল নামের একজন চিকিৎসক নিহত হয়েছেন।
নিহত ডাক্তার আদিল আদিতমারী উপজেলার খাতাপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর পুত্র।
জানা যায়, বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বুড়িরবাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ডা আদিল।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে “বার্তা বাজার” কে জানান, নিহত ডা. আদিল এর মরদেহ উপজেলা হাসপাতালে রয়েছে।
বার্তাবাজার/অমি