বর্ষায় ডুবে গেছে শরীয়তপুর-চাঁদপুর ফেরী ঘাটের সংযোগ সড়ক, পারাপার ব্যাহত
বর্ষার জোয়ারের পানিতে সংযোগ সড়ক ডুবে যাওয়ায় ভেদরগঞ্জের শরীয়তপুর-চাঁদপুর ফেরীঘাটের দুটি টার্মিনাল দিয়ে যানবাহন উঠানামা ব্যাহত হচ্ছে। ফলে প্রতিদিন ব্যাহত হচ্ছে ফেরী চলাচলও।
জোয়ার চলাকালীন সময় প্রতিদিন ভোরে ৩ থেকে ৪ ঘন্টা এবং সন্ধ্যায় ৩ থেকে ৪ ঘন্টা যানবাহন উঠানামা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ঐ রুটে যাতাযাতকারী চালক ও সাধারণ যাত্রীদের। পারাপারের অপেক্ষায় ঘাটে আটকা পড়ছে শত শত যানবাহন।
বুধবার (৮জুলাই) বিকলে শরীয়তপুর-চাঁদপুর ফেরীঘাটে গিয়ে দেখা যায়, টার্মিনালের সংযোগ সড়কটির উপরে গলা সমান পানি জমে আছে। নৌকা করে লোকজন টার্মিনালে উঠছে। কিন্তু জোয়ার শেষে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত যাত্রীবাহী ও মালামালবাহী যানবাহন।
স্থানীয় ভাবে জানাযায়, শরীয়তপুর-চাঁদপুর ফেরীঘাট দিয়ে প্রতিদিন দক্ষিন-পশ্চিমা লের প্রায় ২১টি জেলার শত শত যানবাহন পারাপার হয়। এর মধ্যে মালবাহী ও যাত্রীবাহী যানবাহনের সংখ্যাই বেশী। কিন্তু বর্ষার কারনে গত শুক্রবার থেকে নদীতে পানি বেড়ে যাওয়ায় ছয়দিন ধরে ঘাটের দুটি টার্মিনালের সংযোগ সড়ক ডুবে যাচ্ছে। ফলে প্রতিদিন সকাল ও বিকেলে প্রায় ৮ঘন্টা ফেরী থেকে গাড়ি ওঠানামা বন্ধ থাকছে।
এ সময় পারাপারের অপেক্ষায় থাকা ভুক্তভোগী চালক মাদারীপুর থেকে আসা আব্দুল মালেক বলেন, রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় গাড়ি ফেরীতে তোলা যাচ্ছেনা। ফলে দীর্ঘক্ষন ধরে আমারা অপেক্ষায় আছি। দায়িত্বরতরা বলছে জোয়ার শেষে পারাপার শুরু হবে। সারাদিন গাড়িতে থেকে এখনে প্রায় ৪ ঘন্টা অপেক্ষা করতে হবে। অনেকের গাড়িতে কাঁচামাল রয়েছে।
এ বিষয়ে বিআইডাবিউটিএ চাঁদপুর জোনের নির্বাহী প্রকৌশলী জনাব আমজাদ হোসেন বলেন, উজান থেকে পানি আসার ফলে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় টার্মিনাল দুটির সংযোগ সড়ক ডুবে যাচ্ছিল। আগামীকাল ইট বালি ফেলে এ সমস্যাটি সমাধান করা হবে।
শরীয়তপুর-চাঁদপুর ফেরীঘাট দায়িত্বরত বিআইডাবিউটিসি ম্যানেজার জনাব আব্দুল মমিন বলেন, টার্মিনালের সংযোগ সড়ক জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় এখানে প্রতিদিন সকালে ও বিকেলে যানবাহন পারপার বন্ধ থাকছে। প্রায় ১শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়ছে। ঘাটের দায়িত্ব ম‚লত বিআইডাবিউটিএর। তাদের ও আমাদের সমন্বয়ে আগামীকাল রাস্তাটি উচু করার কাজ শুরু করা হবে।
বার্তাবাজার/অমি