মুজিব শতবর্ষে আশুলিয়া থানা ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

“মুজিববর্ষে আহ্বান, তিনটি করে গাছ লাগান”- শ্লোগানকে সামনে রেখে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাস ব্যাপী “বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়ন চলছে।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের “বৃক্ষরোপণ ” কর্মসূচি বাস্তবায়নে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনিরের অনুপ্রেরণায় আশুলিয়া থানা ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদিকা আইরিন খান বৃক্ষ রোপণ করেছেন। তিনি আশুলিয়ার পল্লিবিদুৎ এলাকায় বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির চারাগাছ রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচির ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানা ছাত্রলীগ নেত্রী আইরিন খান বলেন, “প্রকৃতির শোভা বর্ধনেই নয়— গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। গাছ থেকে যে পরিমাণ অক্সিজেন আমরা গ্রহণ করি ঠিক সেই পরিমাণ মানুষের শরীর থেকে বের হওয়া কার্বন-ডাই-অক্সাইড শুষে নেয় গাছ।

বিশেষজ্ঞদের মতে, আমাদের দেশের আয়তন ও জনসংখ্যানুপাতে ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন কিন্তু বাস্তবে রয়েছে ৮-১০ ভাগ বনভূমি। মানুষের প্রয়োজনে গাছের কথা বলে শেষ করা যাবে না।”

এই বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আমাদের সবুজ ঘেরা প্রিয় মাতৃভূমি ‘এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্সে’ ১৬২তম অবস্থানে আছে ১৮০ টি দেশের মধ্যে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর