পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্তি রানী (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের অধর চন্দ্র বম্মনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের একটি পুকুরে শান্তি রানীর একটি ছাগল পড়ে ছিল। ছাগলটিকে তুলতে গিয়ে সেও বিদ্যুতায়িত হয়ে পুকুরে পড়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

এলাকাবাসি জানায়, ওই গ্রামের অ্যাডভোকেট বিপুল চন্দ্রের বাড়ির পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগের একটি তাঁর পুকুরের পাশে ছিড়ে পড়ে। ওই ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে প্রথমে ছাগলটি বিদ্যুতায়িত হয়ে মারা যায়। মৃত ছাগলটি উদ্ধার করতে গিয়ে ওই নারীও বিদ্যুতায়িত হয়ে পড়ে।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যুুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর