ভোলায় মাল্টা চাষে ভাগ্য বদলের স্বপ্ন বেকার যুবকদের

ভোলায় মাল্টা চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন বেকার যুবকরা। বাড়ির পাশে অনাবাদী ও পতিত জমিতে মাল্টা চাষ শুরু করে দিন বদলের সংগ্রাম করছেন এসব যুবক।

অন্যান্য ফসলের চাইতে কম সময় ও স্বল্প পরিশ্রমে অধিক লাভ হওয়ায় দিন দিন মাল্টা চাষের দিকে ঝুকছেন এই অ লের মানুষ। তবে কৃষি বিভাগের সহায়তা পেলে ভোলায় মাল্টা চাষে বিপ্লব ঘটানো সম্ভব বলে জানান এখানকার চাষীরা।.

এক সময় উপকূলকে এক ফসলি জমির অ ল বলা হলেও সেই অপবাদ এখন অনেকটাই ভ্রম বলে প্রমান করেছেন ভোলার বেকার যুবকরা। এক ফসলী (ধানী) জমির পাশে কিছুটা উচুঁ ও পতিত জমিতে এখন মাল্টা চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এ অ লের বেকার যুবকরা। কেউ কেউ মাছের খামার ও অন্যান্য ফসলের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ হিসেবে বেছে নিয়েছেন মাল্টা চাষ। এতে এলাকায়ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। অনুকূল আবহাওয়া আর রোগ বালাই না হলে খরচ পুষে দ্বিগুন লাভবান হওয়ার কথাও জানান অনেকে।

এদিকে মাল্টা চাষে আশাবাদী হলেও এ ফল চাষে পূর্ব অভিজ্ঞতা না থাকায় কৃষি অফিসের সহায়তা চান চাষীরা। মাঠ পর্যায়ে পরামর্শ ও সরকারী সহায়তার দাবী তাদের।

এদিকে ভোলার মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য অত্যন্ত উপযোগী বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। দেশের পুষ্টির চাহিদা পূরনে মাল্টা চাষ গুরুত্বপূর্ন বলে জানান তিনি। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাল্টা চাষীদের সহায়তা করার কথাও বলেন এই কর্মকর্তা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর