চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৭

চুয়াডাঙ্গায় দিন দিন ভয়াবহ রূপ ধারন করছে বিশ্বব্যপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ( কোভিড-১৯)।
সীমান্তবতী এ জেলাতে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন জমসেদ আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

অপরদিকে ,গত ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে পুলিশ সদস্য, ব্যাংক কর্মকর্তাসহ আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭৬ জনে।

বৃহস্পতিবার (৯ জুলাই) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৫০ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ জন, আলমডাঙ্গা উপজেলার ২ জন, দামুড়হুদার দর্শনায় ১ জন ও জীবননগর উপজেলার ১ জন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর