নবম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের মামলায় আটককৃত রংপুরের শ্যামপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠুর (৪০) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিত আজ দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মিথ্যা ফরম পূরণের কথা বলে গত ৩০জুন সকালে শিক্ষক মিঠু নবম শ্রেনীর একজন শিক্ষর্থীকে ফোন করে স্কুলে নিয়ে আসেন।শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উক্ত শিক্ষার্থীকে শ্রেণীকক্ষের দরজা বন্ধ করে জোর পূর্বক ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন এই শিক্ষক।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ঐ শিক্ষার্থী বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। ৭ তারিখ রাতে বদরগঞ্জ থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।এবং ভিক্টিম কে প্রয়োজনীয় পরীক্ষা করার জন্য রংপুর মেডিকল কলেজ এ প্রেরণ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত শিক্ষক ধর্ষনের কথা স্বাীকার করেন। নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট এট নামে যৌন হয়রানি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
শুরুতে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বিষয়টি এড়িয়ে গেলেও পরবর্তীতে শিক্ষক মিঠুকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। এলাকাবাসী ও ভিক্টিমের পরিবার ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বার্তাবাজার/অমি