লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ১

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফজলু (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং নবিজার রহমান (৪০) নামে অপর এক কৃষক আহত হয়েছে।

মৃত ফজলু ওই এলাকার মৃত ফজলের ছেলে ও আহত মফিজার রহমান একই এলাকার দেবারুর পুত্র।

জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ক্ষেতে বিদ্যুৎ এর তার ছিড়ে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ক্ষেতে ধানের চারা রোপন করতে যায় মৃত ফজলু ও মফিজার।এসময় ১১ (KV) এর বৈদ্যুতিক তার ছিড়ে পড়লে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ফজলু এবং গুরুতর আহত হন মফিজার।আহত মফিজার কে হাতীবান্ধা ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর