পাবনায় পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে সচেতন পাবনাবাসি আয়োজনে আজ সকালে পাবনা হামিদ রোড় প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধবনে বক্তারা বলেন, পাবনা জেলায় কোনো পিসিআর ল্যাব না থাকায় ঢাকা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাবনা জেলা নমুনা পরীক্ষা করা হচ্ছে। ল্যাবে নমুনার চাপ বেশি থাকায় পরীক্ষার ফলাফল পেতে ১৫ থেকে ২০দিন লেগে যাচ্ছে ফলে জেলায় বাড়ছে করোনা রোগীর সংখ্যা।
এ পর্যন্ত ৬ হাজার ১৩৮টি নমুনা দিয়ে ৪ হাজার ৭৬৬টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ থেকে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। তাই প্রধানমন্ত্রীর নিটক পাবনা জেলায় পিসিআর ল্যাব স্থাপন করে বেশি বেশি করোনা নমুনা পরীক্ষা দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন তহুরা আজিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক দেওয়ান মাহবুব ইসলাম, সাবেক কমিশনার জাঙ্গাগীর আলম, স্বেচ্ছাসেবীকর্ম শিশির ইসলাম প্রমুখ।
বার্তাবাজার/অমি