পটুয়াখালীর দুমকীতে লুথান হেলথ কেয়ার ক্লিনিকে বরখাস্ত কৃত এক নার্সকে পূর্নবহালের দাবীতে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে হামলা, মারধর ও ভাংচুরের অভিযোগ করেছেন ক্লিনিক কর্তৃপক্ষ।
ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা ডেভিড ঘোষ অভিযোগ করেন, ঐ ক্লিনিকের নার্স যুথী মন্ডলকে অসাদাচারন সহ অফিসের নিয়ম ভংগের কারনে বরখাস্ত করা হয়। এর আগে ঐ নার্সকে তিনদফা সতর্ক করা হয়,এর পরে ঐ নার্স বিষয়টি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের স্মরনাপন্ন হয়ে বিভিন্ন সময় চাপ দিয়ে আসছিলেন।
গত দুই দিন আগে বিষয়টি দুমকী থানা কর্তৃপক্ষকে জানালে গতকাল দুমকী থানার ওসি (তদন্ত) বিষয়টি নিয়ে উভয়পক্ষকে নিয়ে বসেন।
বুধবার দুপূর ১২ টার দিকে হঠাৎ করে উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের সাবেক নেতা আনিসুজ্জামান সোহাগ সহ বর্তমান ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এসে ঐ বরখাস্তকৃত নার্সকে পূর্নবহালের দাবীতে নিয়োগ পত্র তাদের মত জোর করে লিখে দিতে বললে তিনি তাদের মত লিখে দিতে অসম্মতি করায় ঐ সময় তারা অফিসের আসবাব পত্র ভাংচুর সহ তারা সিসিটিভির রেকর্ডার নিয়ে যায়। এ সময় তারা টিম লিডার সাগর রোজারীও সহ তাকে শারীরিক ভাবে লাি ত করে বলেন জানা যায়।
এব্যপারে পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, অপরাধীরা জারাই হোক তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
বার্তাবাজার/অমি