কিশোরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল অরোহী ঢাকার সিটি কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার রাতে কিশোরগঞ্জ-ভৈরব আ লিক মহাসড়কে সদর উপজেলার রশিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এস, এম ইফতেকার ওয়াহিদ ইফতি কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার আতিকুর রহমানের ছেলে। সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ট্রাকের চালক মো. আকবর আলীকে আটক করেছে র‌্যাব।

পুলিশ জানায়, টাঙ্গাইলের মধুপর থেকে আনারস বোঝাই একটি ট্রাক সিলেট যাচ্ছিল। রশিদাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক কলেজছাত্র ইফতি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর