মাগুরায় মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করে ৭১’শ গাছ লাগানোর কর্মসূচী গ্রহণ করেছে জেলা ছাত্রলীগ।
বুধবার মাগুরা বন বিভাগ অফিস চত্তরে ছাত্রলীগের জেলা কমিটি, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের মাঝে এ গাছ বিতরণ করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তসহ জেলা কমিটির নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ সকলকে স্বাস্থবিধি মেনে গাছ রোপনের মাধ্যমে জেলার উন্নয়নে অংশিদার হওয়ার আহবান জানান।
বার্তাবাজার/অমি