কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা উখিয়ায় বিজিবির সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিন ইয়াবা কারবারী নিহত হয়েছেন। নিহত ইয়াবা কারবারীরা তিনজনই রোহিঙ্গা বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) ভোররাতে উখিয়া উপজেলার রাজাপালংয়ের তুলাতুলি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমারের সাথে সীমান্ত ঘেষা এলাকা তুলাতুলি দিয়ে ওই তিন রোহিঙ্গা ইয়াবা পাচার করছিল বলে খবর আসে বিজিবির কাছে।এ সময় বিজিবি সেখানে অভিযানে গেলে পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালালে বিজিবিও পাল্টা গুলি চালায়, এতে নিহত হন, বালুখালী শরণার্থী শিবিরের হামিদ (২৫), তমুব্রু রোহিঙ্গা শিবিরের মৃত জুলুর মলুকের ছেলে নুর আলম (৪৫), ও কুতুপালং শরণার্থী ক্যাম্পের নাজির হোসেন (২৫)।
এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়, তিন লাখ পিস ইয়াবা, দেশীয় তৈরি দুইটি পাইপগান ও ৫ রাউন্ড কার্তুজ।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে তুলাতলী সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা।আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্র ও ইয়াবাসহ তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বার্তাবাজার/অমি