বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ এর মালিক গ্রেফতার

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

বুধবার (০৮ জুলাই) মধ্যরাতে তাকে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার আব্দুস সালামকে গ্রেফতার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়।

নৌ-পুলিশের (ঢাকা জোন) সুপার খন্দকার ফরিদুল ইসলাম বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জানান, মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদকে মধ্যরাতে গ্রেফতার করেছি। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ জুন সকাল ৯টার দিকে সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে অপর একটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় মর্নিং বার্ড লঞ্চের ৩৪ জন যাত্রী মারা যান।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর