কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বুধবার (০৮ জুলাই ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৬৫ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৩৫ টি কোভিড পজিটিভ। নতুন আক্রান্ত ২২ জন পুরুষ ও ১৩ জন নারী।
আক্রান্ত ৩৫ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২৭, দৌলতপুর উপজেলার ৩, মিরপুর উপজেলার ১, ভেড়ামারা উপজেলার ২, খোকসা উপজেলার ২। সদর উপজেলায় আক্রান্ত ২৭ জনের ঠিকানা পূর্ব মজমপুর ১ জন, চৌড়হাস ১ জন, কুমারগাড়া ১ জন, হাউজিং ব্লক ডি ১ জন, পশ্চিম মজমপুর ১ জন, কোর্টপাড়া ১ জন, বড় আইলচাড়া ১ জন, কেজিএইচ ১ জন, পিয়ারাতলা ১ জন, কাস্টম মোড় ১ জন, আমলাপাড়া ১ জন, কমলাপুর ৪ জন, বটতৈল ১ জন, সনো হসপিটাল ২ জন, কালিশংকরপুর ২ জন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ১ জন, পুরাতন কুষ্টিয়া ১ জন, হরিশংকরপুর ২ জন, জুগিয়া ১ জন, মজমপুর ১ জন, কেসওয়ালি পাড়া মোহিনি মিল ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা খাঁ পাড়া, পাইলট স্কুল, মাস্টারপাড়া। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা মিরপুর ৬। খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা রাজিনাথপুর, কাদিরপুর। ভেড়ামারা উপজেলার আক্রান্ত ২ জনের ঠিকানা ১৬ দাগ ও জগশ্বর। গতকাল সনাক্ত হওয়া একটি ফলোআপ রোগী বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৮৫০ জন করোনা রোগী সনাক্ত হল। যার মধ্যে ৬১৫ জন পুরুষ ও ২৩৫ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১০৮, ভেড়ামারা ৮৯, মিরপুর ৪৯, কুষ্টিয়া সদর ৪৬৭, কুমারখালী ১০৬, খোকসা ৩১। সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৪০৪ জন। উপজেলা ভিত্তিক সুস্থ ৪০২ জন, দৌলতপুর ৫৯, ভেড়ামারা ৬৩, মিরপুর ৩০, সদর ১৭৯, কুমারখালী ৫১, খোকসা ২০, বহিরাগত সুস্থ ২ জন। এই পর্যন্ত মৃতের সংখ্যা ১৯ জন। উপজেলা ভিত্তিক মৃত্যু- কুমারখালী – ৪, দৌলতপুর-১, ভেড়ামারা-১, কুষ্টিয়া সদর ১৩। যার মধ্যে ১৫ জন পুরুষ ৪ জন মহিলা।
বার্তাবাজার/অমি