কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ৮০ জনের মধ্যে ৬০ জন সুস্থ্য হয়ে ওঠেছেন।
বুধবার রাত ১০ টায় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পাকুন্দিয়া উপজেলা থেকে ৬৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়।
হোম কোয়ারেন্টাইনসহ হাসপাতালে চিকিৎসা নিয়ে ৬০ জন সুস্থ্য হয়েছেন। ২০ জন এখনও চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, ১০ এপ্রিল পাকুন্দিয়ায় প্রথম একজনের দেহে করোনা শনাক্ত হয়।
বার্তা বাজার/শাহরিয়া.হৃদয়