বাংলাদেশের সাথে ফ্লাইট বাতিলের পর বুধবার (৮ জুন) রোমে অবতরণ করা কাতার এয়ারওয়েজের একটি বিমানে থাকা ১২৫ মতান্তরে ১১২ বাংলাদেশি যাত্রীকে বিমান থেকে নামতে না দিয়ে ফেরত পাঠিয়েছিল রোম। একইদিনে দেশটির মিলানে অবতরণ করা বিমানে থাকা আরও ৪০ বাংলাদেশিকে বিমান থেকে নামতে দেয়া হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে তাদেরকেও কাতারের রাজধানী দোহায় ফেরত পাঠানো হবে।
এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ থেকে যাওয়া কয়েকজন যাত্রীর শরীরে করোনাভাইরাস পাওয়া যাওয়ায় বাংলাদেশের সাথে তাদের সব ফ্লাইট এক সপ্তাহের জন্য বাতিল করে ইতালি। বাংলাদেশের সঙ্গে ফ্লাইট বাতিল করলেও কাতার থেকে যাওয়া ফ্লাইট চালু রেখেছে ইতালি।
বার্তাবাজার/এসজে