বারন্দরবানে ৬ খুন: ২০ জনের নামে মামলা

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম সমিতির এমএন লারমা গ্রুপের ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় ২০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন গ্রুপের বান্দরবান জেলার সেক্রেটারি উবামং মারমা। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বান্দরবান সদর থানায় এই মামলাটি দায়ের করা হয়।

এ বিষয়ে সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, এমএন লারমা গ্রুপের বান্দরবান জেলার সেক্রেটারি উবামং মারমা বাদী হয়ে ১০ জনের নামে ও অজ্ঞাত আরও ১০ জন মিলে ২০ জনের নামে এ মামলা দায়ের করেন। ৩২৬, ৩০৭, ৩০২ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বুধবার সন্ধ্যায় ছয়জনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর