হাফেজী মাদ্রাসা খুলছে আগামী ১২ জুলাই

মহামারী করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১২ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে আবারও চালু হতে যাচ্ছে দেশের সকল হাফেজী মাদ্রাসা। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুহা. আবুল কালাম আযাদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (৮ জুলাই) এই তথ্য জানা যায়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে নিরবিচ্ছিন্ন অধ্যবসায়ের কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করতে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ থেকে আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, ঈদুল ফিতরের পর থেকেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কওমি মাদ্রাসা খুলে দেয়ার আহ্বান জানিয়েছিলেন আলেমরা। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এতদিন সে অনুমতি পাওয়া যায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর