রাখাইনে বিমান হামলা চালিয়ে শিশু হত্যা করছে মিয়ানমার

মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির পশ্চিম রাখাইন ও চিন প্রদেশে বিমান হামলা চালিয়ে শিশুসহ সাধারণ মানুষদের হত্যা করছেন বলে অভিযোগ করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ বিষয়ে তদন্তের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।

এ বিষয়ে আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, আজ বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে অ্যামনেস্টি। সংস্থাটি বলছে, চলতি বছরের মার্চ এবং এপ্রিলে এই হামলার ঘটনা ঘটে।

অ্যামনেস্টি দাবি করেছে, তারা পশ্চিম রাখাইন ও চিন প্রদেশ থেকে যে নতুন তথ্য সংগ্রহ করেছে তাতে দেখা গেছে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দমনে নিরীহ গ্রামবাসীর ওপর এই হামলা চালায় মিয়ানমারের সেনাবাহিনী, যারা তাতমাদাও হিসেবেও পরিচিত।

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, চিন প্রদেশের বেশ কয়েকটি গ্রামে বোমা হামলা চালানো হয়, এতে ১২ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর