স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কারাগারে ছাত্রলীগ নেতা

স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে রাজধানীর মিরপুরের সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামীম রেজা ওরফে আপনকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) গাজীপুরের কাশীমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়ে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে নবম শ্রেণির এক শিক্ষার্থীর স্বজন শামীম রেজার বিরুদ্ধে পল্লবী থানায় ধর্ষণের মামলা করে। মামলার ভাষ্য, গত ৫ অক্টোবর পূর্ব পরিচিত শামীম রেজা বিয়ে করার প্রলোভন দিয়ে স্কুলছাত্রী ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক করেন। কিন্তু বিয়ে না করে টালবাহানা করেছিল।

ধর্ষণের শিকার স্কুলছাত্রীর এক স্বজন জানান, ধর্ষণের কথা জানার পরও বিয়ের আশ্বাসে তারা চুপ করে ছিলেন। কিন্তু শামীম তার কথা রাখেননি। বরং বিয়ের কথা বললেই শামীম হুমকি-ধমকি দিতেন। এসব কথা কাউকে বললে বড় রকমের ক্ষতি করার ভয় দেখিয়েছিলেন শামীম। এ পর্যায়ে বাধ্য হয়ে তারা থানায় মামলা করেছেন।

বার্তাবাজারে/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর