ইতালির মিডিয়ায় বাংলাদেশের নকল করোনা সার্টিফিকেটের সংবাদ

রিজেন্ট হাসপাতালে করোনার নকল সার্টিফিকেট দেয়ার খবর ইতালির জাতীয় সংবাদ মাধ্যমগুলোতেও প্রকাশিত হয়েছে। দেশটির একাধিক জাতীয় দৈনিকে বুধবার (৮ জুলাই) এই সংবাদ প্রকাশিত হয়ে।

‘সাড়ে তিন হাজার টাকায় বাংলাদেশে ভুয়া করোনা সার্টিফিকেট’ শিরোনামে প্রকাশিত সংবাদের পর দেশের আলোচনার একটা বিষয়ে পরিণত হয়েছে এই খবর। ফলে দেশটিতে এখন বাংলাদেশিরা চরম বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছেন।

ইতালির রোম থেকে প্রকাশিত দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক ‘ইল মেসেঞ্জারো’, ‘লেগো’, ‘ইয়াহু ফিনাঞ্জা’সহ আরও বেশ কয়েকটি পত্রিকা এই খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, বাংলাদেশে দুর্নীতিবাজ চিকিৎসকরা ভুয়া ‘করোনা নেগেটিভ সার্টিফিকেট’ বানিয়ে দেন যা দিয়ে বিমানবন্দরের চেক পার হয়ে দেশত্যাগ করা যায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর