ধামরাই উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন মুক্তা নিজস্ব তহবিল থেকে ঘরবন্দি গরীব অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। বুধবার (৮ জুলাই) দিনব্যাপী ধামরাই উপজেলার পৌরসভা, কুশুরা ও গাঙ্গুটিয়া ইউনিয়নের দুই শতাধিক গরীব, অসহায় এবং কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ‘উপহার’ হুসেবে বিতরণ করেন তিনি। বিতরণকৃত এসব ‘উপহার’ সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, আলু ও পিঁয়াজ।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতি শুরু হবার পর ঢাকার ধামরাইয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনায় ও ঢাকা – ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি’র তত্বাবধানে ধামরাই উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ যুব মহিলা লীগের আইন বিষয়ক সম্পাদক এবং নারী উন্নয়ন ফোরাম ঢাকা বিভাগের সভাপতি এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা তাঁর ব্যক্তিগত তহবিল থেকে গরীব, অসহায় এবং কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে চলেছেন।
এছাড়াও, ধামরাইয়ের হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয় ও জালসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই ও খাদ্য সামগ্রী বিতরণ সহ বিধবা ও স্বামী পরিত্যক্তাদের মাঝেও অর্থ সহায়তা প্রদান করেন তিনি। কুশুরা সরকার বাড়ি জামে মসজিদ উন্নয়নের জন্যও আর্থিক অনুদান প্রদান করেন সোহানা জেসমিন।
উপহার সামগ্রী বিতরনকালে ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন মুক্তা বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ঘরবন্দি কোনো গরীব, অসহায় মানুষ খাদ্যের অভাবে যেন কষ্ট না পায় সে লক্ষ্যেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি এই কাজ কাজ করে যাচ্ছেন এবং এই মহামারি শেষ না হুওয়া পর্যন্ত চালিয়ে যাবেন। এই কর্মসূচি ধামরাই পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় চলমান থাকবে বলেও জানান তিনি।
বুধবারের এই কর্মসূচি চলাকালে এ্যাড. সোহানা জেসমিনের সাথে আরও উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেনজির আহমেদ মুকুল, হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি লায়ন শহীদ মহসিন মুজিব, প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান, শিক্ষক বৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, জালসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক বৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ধামরাই উপজেলা প্রজন্মলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ইঞ্জিনিয়ার রাকিব মাহমুদ, কুশুরা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ সজিব, সূতিপাড়া প্রজন্ম লীগের সভাপতি আকবর হোসেন ও অন্যান্য নেতা-নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
কে.এ.স/বার্তাবাজার