বিমান থেকে নামতে না দিয়ে ১২৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইতালি

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইতালি যাওয়া ১২৫ বাংলাদেশিকে বিমান থেকে নামতে না দিয়ে ফেরত পাঠিয়েছে দেশটি। আজ (বুধবার) স্থানীয় সময় দুপুর একটায় বিমানটি রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করেছিল।

এ বিষয়ে ইতালির জাতীয় দৈনিক ইল মেসসাজ্জেরোতে বলা হয়, বিমানটিতে থাকা বাংলাদেশি যাত্রীদের ইতালিতে প্রবেশ করতে দেয়া হয়নি। তাদের কাতারে ফেরত পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার বাংলাদেশের সাথে এক সপ্তাহের ইতালির সকল ফ্লাইট বাতিল করে ইতালি। তবে কাতারের সাথে ফ্লাইট চালু থাকায় সেখান থেকে ইতালি যাওয়া বাংলাদেশিদেরকেও ফেরত পাঠানো হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর