টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক মো.আতাউল গনির যোগদান

বুধবার সকালে টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক মো. আতাউল গনি কর্মস্থলে যোগদান করেছেন। টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতি ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসক হিসেবে প্রথম কর্মদিবস শুরু করেন তিনি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার জনাব শরীফ নজরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান,অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব)মোছা.মোস্তারী কাদেরী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো.বজলুর রশীদ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহিদ উল্লাহসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
টাঙ্গাইলে যোগদানের পূর্বে তিনি মেহেরপুরের ডিসি হিসেবে দক্ষতার সাথে দায়িত্বপালন করেছেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর