মুন্সীগঞ্জে ৭২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ সদরে মুক্তারপুর নৌ পুলিশের অভিযানে ২ কোটি ৪০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য ৭২ কোটি টাকা।

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন জানায়, কারেন্ট জাল বিরোধী নিয়মিত অভিযানের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দুপুর ৪ টা পর্যন্ত পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বর, নয়াগাঁও, বিনোদপুর ও মালিপাথর এলাকার বিভিন্ন বাসা বাড়ি থেকে মজুদ করা এসব জাল জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খাঁন। অভিযানে কাউকে আটক করা হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় নৌ পুলিশ।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর