রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আড়াই কোটি টাকা মূল্যমানের স্বর্ণসহ আকাশ ঘোষ নামের একজনকে আটক করেছে পুলিশ। আজ (বুধবার) দুপুরে তাকে আটক করা হয়।
সিলেট থেকে কালনী এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় আসার পর আকাশ ঘোষের দেহ তল্লাশী করে চার কেজি ৪১৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ওসি, রকিব-উল-হোসেন জানান, সিলেট থেকে কালনী ট্রেনে করে কমলাপুরে আসেন আকাশ। পওে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বার্তাবাজার/এসজে