পুলিশ সুপারের সহযোগিতায় ঘরে পৌঁছে দেয়া হলো সেই বৃদ্ধা মা’কে

লালমনিরহাট জেলার সদর উপজেলার বড়বাড়ি এলাকার কাঁচা বাজারের পাশে শুয়ে এক বৃদ্ধা মা কে কাতরাতে দেখা গেলে গতকাল ৭ জুন বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়।তারই সূত্রে সাময়িক তদন্ত করে অনলাইর নিউজ পোর্টাল “বার্তা বাজার” এ “রাস্তায় শুয়ে কাতরাচ্ছে সন্তানের ফেলে যাওয়া বৃদ্ধা মা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।সেই সাথে দৃষ্টি আকর্ষণ করা হয় লালমনিরহাট জেলার পুলিশ সুপার এর।

আজ বুধবার(৮ জুন) জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা(বিপিএম,পিপিএম) এর নির্দেশে সেই বৃদ্ধা মায়ের পরিচয় শনাক্ত করে তার বাসস্থানে পৌঁছে দিয়েছে মানবিক পুলিশ।সেই সাথে বৃদ্ধা মায়ের চিকিৎসার জন্য করা হয়েছে আর্থিক সহযোগিতা।

জানা গেছে সেই বৃদ্ধা মায়ের নাম জহুরুন বেওয়া(৮০)।তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ছিনাই মাজারপাড়া নিবাসী মৃত আব্দুল জব্বার এর স্ত্রী। মানবিক পুলিশ সুপার আবিদা সুলতানা(বিপিএম,পিপিএম) এর তাৎক্ষণিক নেয়া পদক্ষেপে বৃদ্ধা মা কে বাড়িতে পৌঁছে দেয়ায় ও আর্থিক সহযোগিতা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ সুপার এর প্রশংসা করছেন সচেতন নাগরিক সমাজ।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর