বাংলাদেশ থেকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণকারী ১২৫ বাংলাদেশিকে বিমানের ভেতর আটকে রেখেছে ইতালি। আজ (বুধবার) স্থানবীয় গণমাধ্যমে এই সংবাদ জানানো হয়।
এর আগে বাংলাদেশ থেকে যাওয়া ২৪ জনেরও বেশি যাত্রীর দেহে করোনা শণাক্ত হওয়ায় বাংলাদেশের সাথে বিমান চলাচল বন্ধ করে দেয় ইতালি সরকার। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশিদের আবার ফেরত পাঠানোর জন্য কড়াকড়ি নির্দেশনা দেয়া হয়েছে।
কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইটেই বাংলাদেশি যাত্রীদের রোমের স্থানীয় সময় বিকেল ৪টায় দোহায় ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। তবে বিমানটিতে থাকা অন্যান্য দেশের ৮০ যাত্রীর নামার অনুমতি মিলেছে। বিমানবন্দরে তাদের করোনার নমুনা পরীক্ষা শেষে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্তাবাজার/এসজে