সিরাজগঞ্জে কৃষ্ণচূড়া গাছ উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন

সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে দাঁড়িয়ে থাকা প্রেমের ছায়া কৃষ্ণচূড়া নামক গাছটি উপড়ে পড়েছে। বিনা বাতাসে বুধবার (৮ জুলাই) বিকেলে ওই পুরাতন কৃষ্ণচূড়া গাছটি উপড়ে পড়ে যায়। এতে কলেজপাড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ বিভাগের (নেসকো) উপ-সহকারী প্রকৌশলী ত্রিপুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি মুঠোফোনে বলেন, বিনা বাতাসে ওই কৃষ্ণচূড়া গাছটি উপড়ে পড়ে যায়। এ কারণে কলেজ পাড়াসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করতে সক্ষম হয়। তবে অনেকে বলছেন, ওই গাছের গোড়ায় মাটি না থাকায় গাছটি উপড়ে পড়ে গেছে।

এদিকে প্রেমের ছায়া কৃষ্ণচূড়া গাছটি উপড়ে পড়ে যাওয়ায় খবর ছড়িয়ে পড়লে সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর