হিন্দি সিনেমার তারকা সুশান্ত রাজপুতের আত্মহত্যার ঘটনা ভক্তদের মনে যে ক্ষত সৃষ্টি করেছে তা শুকাতে না শুকাতেই ভারতের দক্ষিণি সিনেমার আরেক নায়ক সুশীল গৌডা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) কর্নাটকের মান্ড্য জেলায় নিজের বাড়িতেই আত্মহত্যা করেন এ তিনি।
ফিটেনেস ট্রেইনার ও কন্নডা অভিনেতা সুশীল গৌডা মাত্র ৩০ বছর বয়সে কেন আত্মহত্যা করেছেন তাও সুশান্তের মৃত্যুর মতই অজানা।
টেলিভিশনেও অভিনয় করতেন তিনি। কয়েক দিন পরেই মুক্তি পাওয়ার কথা ছিল সুশীলের নতুন ছবি ‘দুনিয়া বিজয়’। এ ছাড়া কান্নাডা মুভি ‘সালাগা’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মান্ড্য পুলিশ সুপার কে পরশুরাম বিষয়টি ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এসজে