মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া। তবে কড়াকড়ি স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত দিয়ে আগামী সেপ্টেম্বর থেকেই কলেজ ও রেঁস্তোরা চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রতিবছরের অক্টোবর-নভেম্বর মাসে দেশটির স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে করোনার কারণে চলতি বছর সেগুলোও বাতিল করতা হয়েছে।
এ বিষয়ে কেনিয়ার স্বাস্থ্যমন্ত্রী জর্জ মাগোহা বিবিসিকে বলেন, প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোতে ক্লাস আগামী বছর জানুয়ারিতে শুরু হবে। করোনাভাইরাসের কারণে মার্চের মাঝামাঝি সময় থেকে স্কুল বন্ধ থাকায় ২০২০ শিক্ষাবর্ষও বাদ পড়বে। সরকারি-বেসরকারি সব স্কুলের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।
উল্লেখ্য, কেনিয়ায় করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে আট হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১৬৪ জনের।
বার্তাবাজার/এসজে