বরগুনার আমতলী হতে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ শহিদুল ইসলাম(৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল।
ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে আজ দুপুর আনুমানিক ০২.৩০ ঘটিকার সময় বরগুনা জেলার আমতলীর আমড়াগাছিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে (জিআর নং-৭৯/১৮) মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ শহিদুল ইসলাম(৪৫) কে গ্রেফতার করে।
র্যাব-৮ (পটুয়াখালী ক্যাম্প) জানায় তার বিরুদ্ধে বরগুনার আমতলী থানায় মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বরগুনার আমতলী থানায় হস্তান্তর করা হয়।
কে.এ.স/বার্তাবাজার