এবার সিলগালা করা হয়েছে রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাকে। আজ বুধবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর-১২ তে অবস্থিত হাসপাতালটির এই শাখাও সিলগালা করে দেয়া হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
পরীক্ষা না করেই মিথ্যা সার্টিফিকেট দেওয়াসহ নানা অপকর্মে জর্জরিত থাকার অভিযোগে গত সোমবার রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখায় অভিযান চালিয়ে বন্ধ করে দেয় র্যাব।
এ বিষয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, রিজেন্টের মিরপুর শাখার হাসপাতালটি করোনা রোগীর চিকিৎসায় নানা প্রতারণা করেছে। তারা রোগীদের স্যাম্পল নিয়ে পরীক্ষা না করে ফেলে দিতো, অথচ প্রতিটি পরীক্ষার জন্য ৩৫০০ টাকা নেয়া হতো।
বার্তাবাজার/এসজে